প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। তেহরানের মেয়র আলিরেজা জাকানি বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য জানান।
আলিরেজা জাকানি বলেন, খামেনির শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের শুরুর দিকে অনুষ্ঠিত হবে। এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতে তিন দিনের এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজন করা হবে। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে মেয়র জাকানি বলেন, মহররমের প্রথম ১০ দিনের পর অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ হিসেবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য মহররমের দ্বিতীয় ১০ দিনের মধ্যে, অর্থাৎ ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তেহরান কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, খামেনির শেষকৃত্যে প্রায় ২ কোটি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ছয় মাস এ পদে অধিষ্ঠিত ছিলেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com