প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
ব্রেকিংঃ মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শ্রমিকদের এই অবস্থানের কারণে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
সড়ক অবরোধের ফলে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। তবে তাৎক্ষণিকভাবে শ্রমিকদের এই আন্দোলনের সুনির্দিষ্ট দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com