প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
ঘুমিয়ে থাকা ৯ মাসের শিশুকে মায়ের কাছ থেকে তুলে নিয়ে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার
মায়ের পাশে ঘুমিয়ে থাকা ৯ মাসের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১২) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।
গত ১৯ জুন রাতে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই রাতে মেয়েকে নিজের পাশে নিয়েই ঘুমিয়েছিলেন শিশুটির মা। পরে রাত ২টার দিকে তিনি খেয়াল করেন তার মেয়ে পাশে নেই। রাতেই আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যেরা।
শেষে শনিবার (২০ জুন) সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি মাঠের মধ্যে টিনের চালাঘর থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে যৌন নির্যাতনের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। ঘটনার তদন্তে নেমে প্রথমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ।
তাতে ১২ বছর বয়সি ওই কিশোরের দিকে সন্দেহ যায় তদন্তকারীদের। সে তিন দিন আগেই চণ্ডীগড় থেকে গোরক্ষপুরের ওই বাড়িতে এসেছিল। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা অসংলগ্ন লাগছিল পুলিশের। পরে তাকে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে পিটিআই জানায়, পরবর্তী সময়ে পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেছে ওই কিশোর। পুলিশকে ওই কিশোর জানায়- শুক্রবার রাতে সে মদ্যপান করেছিল। তার পরে মোবাইলে পর্নও দেখেছিল। পরে রাতে ঘুমন্ত ওই শিশুকে তুলে নিয়ে যায় সে।
তার কাছ থেকে পাওয়া মোবাইলটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা- তাতে ৫০টিরও বেশি আপত্তিকর ভিডিয়ো পাওয়া গেছে। গোরক্ষপুরের পুলিশ সুপার নিমেশ পাটিল জানান, নির্যাতিত শিশু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্র: আনন্দবাজার
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com