প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ২৭ জুন শনিবার ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।
দুপুর ২টায় ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
এছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com