প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল এল প্রোগ্রেসো শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এ ভূমিকম্প স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরীয় এলাকায় অনুভূত হয়।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটি অগভীর গভীরতায় উৎপন্ন হওয়ায় এর কম্পন আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com