প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ব্যক্তিগত মতামত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শনিবার (০৪ জুলাই) বিকেল ৪টা ৪ মিনিটে নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো। ‘‘আমি এই বছরেই ফিরব : শেখ হাসিনা একজন মানুষের ইগো/অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।
স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্যদের প্রার্থী করার নির্দেশ জামায়াত আমিরের গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে। গণতন্ত্র কবর দিয়ে। মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে। দেশ এবং দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আওয়ামী লীগকে ধ্বংস করে। ছাত্র/জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে। দুর্নীতি/লুটপাট করে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা, সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে। দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী আত্মসমালোচনা এবং আত্মউপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভবনা খুবই কম।’’ এদিকে, সোহেল তাজের ওই পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে ৩৬ হাজারের বেশি রিঅ্যাকশন, প্রায় ১৩ হাজার কমেন্টস ও ২ হাজারের বেশি শেয়ার হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com