প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ
আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দফায় টানা চার দিন করে মোট ৮ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাসটির দুটি সাধারণ সরকারি ছুটির সঙ্গে একদিনের ঐচ্ছিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ পাওয়া যাবে।
প্রথম দফায়, ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।
তবে ওই দিন একদিনের ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে। দ্বিতীয় দফায়, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ সরকারি ছুটি থাকবে। পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, ওই দিন একদিনের ছুটি নিলে ২৬ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
আগস্ট মাসের সরকারি ছুটি ৫ আগস্ট (বুধবার): জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২৬ আগস্ট (বুধবার): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) (চাঁদ দেখা সাপেক্ষে) ফলে আগস্ট মাসে মাত্র দুটি কর্মদিবসে ঐচ্ছিক ছুটি নিলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দফায় মোট আট দিনের অবকাশ উপভোগের সুযোগ পেতে পারেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com