প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী এলাকায় নিজ নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরনদী উপজেলা যুবলীগের সহসভাপতি দেলোয়ার হাওলাদার এবং ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ওহেদ গোমস্তা। গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে আশোকাঠী এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযানকালে গ্রেপ্তারকৃত দেলোয়ারের স্বজনরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই নেতাকে পূর্বের একটি রাজনৈতিক সহিংসতার মামলার সন্দেহভাজন (সন্ধিগ্ধ) আসামি হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়ে
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com