প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
ব্রেকিংঃ এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়,দেখে নিন
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, ‘আমরা অলরেডি প্রেসমিট করে জানিয়েছি। আপাতত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সার্বিক পরিস্থিতি ও সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হয়েছে, চট্টগ্রাম বোর্ড ছাড়া বাকি শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, সকাল ১০টার দিকে ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয় এবং সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com