প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, নিজ নিজ অঞ্চল ও দপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।
এ লক্ষ্যে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাঠপর্যায়ে মনিটরিং কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com