প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
অবশেষে হাসিনা গ্রেফতার
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হাসিনা ওই গ্রামের এনামুল হক জিলিমের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসিনা বেগমের কাছে থাকা একটি লেডিস পার্স থেকে ১০০ পিস ইয়াবা ও বিক্রির ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘরের একাটি প্যাকেট থেকে আরো ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানের সময় হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী এনামুল হক জিলিম (৩৮) পালিয়ে যান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে ও হাসিনা বেগমের স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com