প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল ঘিরে বড় শঙ্কা
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালের ভেন্যু নিউইয়র্ক সিটির অদূরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। তবে কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ায় বিশ্বকাপের আগে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া এখন আমাদের শহরের ওপর ছড়িয়ে আছে।
আমি স্পষ্ট করে বলতে চাই, বর্তমান পরিস্থিতি সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি, হৃদরোগে আক্রান্ত ব্যক্তি বা বয়স্কদের জন্য নয়ৎ; এই দূষণের প্রভাব যে কেউ অনুভব করতে পারেন।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত গুরুতর। বায়ুর মান এমন পর্যায়ে পৌঁছেছে, যা নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার জন্যই ঝুঁকিপূর্ণ। আজ যদি বাইরে দৌড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে তা পুনর্বিবেচনা করুন।’ বেলিংহ্যামের সঙ্গে কী ঘটেছিল আর্জেন্টিনার বারকোর এদিকে, নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি দাবি করেন, ‘বর্তমান সময়ে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান।’ যদিও এ ধরনের তুলনা প্রতীকী এবং বায়ুদূষণের ঝুঁকি বোঝাতে ব্যবহার করা হয়েছে।
পরিস্থিতির কারণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারেরও আহ্বান জানানো হয়েছে। কানাডার দাবানলের ধোঁয়ার প্রভাব শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়; উত্তর যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাও এর আওতায় রয়েছে। এরই মধ্যে শিকাগোর খারাপ বায়ুমানের কারণে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার নির্ধারিত প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপ ফাইনালের এখনও সময় থাকলেও, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আয়োজন, দর্শকদের নিরাপত্তা এবং খেলোয়াড়দের স্বাস্থ্য যে ঝুঁকিতে পড়বে, সেটা বলাই বাহুল্য।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com