প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
যে ৩ কোম্পানির খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ থাকায় বাজার থেকে তিনটি কোম্পানিকে তাদের তিনটি খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজার থেকে এসব খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সংস্থাটি। বাজার থেকে প্রত্যাহার করে নিতে বলা খ্যাদ্যপণ্য তিনটি হলো- ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট) এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজার থেকে এসব খাদ্যপণ্য তুলে নেয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যগুলোর বিপণন বন্ধের নির্দেশনাও দেয়া হয়েছে। এই অবস্থায় সর্বসাধারণকে উল্লিখিত এই তিনটি খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
উল্লেখ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অনিয়মের অভিযোগে গত ৩ জুলাই ইস্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com