প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
আকাশযানের আঘাতে দুই খন্ড রাশিয়ার পারমাণবিক বোমারু বিমান, উত্তেজনা চরমে
দূরপাল্লার ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার এঙ্গেলস বিমানঘাঁটিতে রুশ টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে এই হামলাকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর কিয়েভ পোস্টের। শুক্রবার (১৭ জুলাই) এসবিইউ এক বিবৃতিতে জানায়, তাদের দূরপাল্লার ড্রোনগুলো প্রায় ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
টেলিগ্রামে দেয়া বার্তায় সংস্থাটি উল্লেখ করেছে, ‘এসবিইউ-এর ড্রোনগুলো ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—এর লেজের অংশটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।’ এসবিইউ আরও জানায়, এই বোমারু বিমানটি নিয়মিতভাবে ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কাজে ব্যবহৃত হতো। জেলেনস্কির নির্দেশনার অংশ হিসেবে রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা কমানোর লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়।
চীন ও রাশিয়ার সঙ্গে ইরানকে সংযুক্তকারী রেলসেতুতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা সংস্থাটি জানায়, ‘এসবিইউ ধারাবাহিকভাবে রাশিয়ার যুদ্ধযন্ত্রের গুরুত্বপূর্ণ অংশগুলো ধ্বংস করছে। প্রতিটি কৌশলগত বোমারু বিমান ধ্বংস করার অর্থ হলো—ইউক্রেনের শহরগুলোতে ডজন ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ঠেকানো, ইউক্রেনীয়দের প্রাণ বাঁচানো এবং শত্রুপক্ষের কোটি কোটি ডলারের অপূরণীয় ক্ষতি করা।’ টেলিগ্রাম পোস্টে এই হামলার জন্য ইউক্রেনীয় বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আমাদের দূরপাল্লার নিষেধাজ্ঞা আবারও সফল হয়েছে। বিশেষ করে, এসবিইউ বাহিনী এঙ্গেলস ঘাঁটিতে টিইউ-৯৫ সামরিক বিমান ধ্বংস করেছে, যা আমাদের দেশের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কাজে ব্যবহৃত হতো।’
তিনি আরও লেখেন, ‘আমাদের রাষ্ট্র ও জনগণের ওপর আগ্রাসনের জন্য রাশিয়াকে যে চড়া মূল্য দিতে হচ্ছে, আমরা তা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি।’
এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com