প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
স্থানীয় নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল
চলতি বছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই জয়লাভ করে আসতে হবে। এ সময় তিনি নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান।
আলোচনা সভায় চেয়ারম্যান ও মেম্বারদের ভাতার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে একটি সম্মানজনক সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। চলতি বছর ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী এই কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এ ছাড়া সরকারি ত্রাণ সঠিক ও ন্যায্যভাবে বণ্টনের পরামর্শ দেন তিনি।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com