প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
চাকরি দিচ্ছে বাংলাদেশ পুলিশ, ৮ম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর প্রিন্সিপালের কার্যালয়ে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পুলিশ বিভাগ : বাংলাদেশ পুলিশ একাডেমি পদের সংখ্যা : ১১টি চাকরির ধরন : অস্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ কর্মস্থল : রাজশাহী বয়স : ২৮ আগস্ট ২০২৬ তারিখ ১৮-৩২ বছর।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহ : আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ একাডেমির এই https://bpa.police.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং বাঁ পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে। আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com