প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
শান্তা ফারাজানাকে মারধরের ভিডিও ভাইরাল
রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ-এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আজ শনিবার বিকেলে দ্রুতই ছড়িয়ে পড়ে ৪০ সেকেন্ডের ভিডিওটি। এতে দেখা যায়, একটি বাসার সিঁড়িতে দাঁড়িয়ে শান্তা ফারজানার সঙ্গে বাগবিতণ্ডা করছেন কয়েকজন যুবক।
এরমধ্যে এক যুবক এগিয়ে এসে ফারজানার শরীরে আঘাত করে। এতে তিনি নিচে পড়ে যান। তবে, ভিডিও কবে এবং কোন এলাকায় ধারণ করা প্রাথমিকভাবে তা জানা যায়নি।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com