প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
শাসিয়ে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল
‘আমাদের ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রশিবির, ছাত্রশক্তিসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের মারধরের পর ক্যাম্পাসে এভাবে ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে শাসাতে দেখা যায় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদকে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জবি ক্যাম্পাসে এ ঘটনার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com