প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
হেলমেট পরে শিবিরের উপরে হামলা করে যুবদলের নয়ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সংঘর্ষের মধ্যেই ঢাকা আলিয়া মাদরাসাও ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তবে ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় হেলমেট পরিহিত অবস্থায় মাদ্রাসার সামনে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে একটি সড়কে কয়েকজন মানুষের ভিড়ের মধ্যে হেলমেট পরিহিত অবস্থায় রবিউল ইসলাম নয়নকে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নয়নের ছবি শেয়ার করে ছবির ক্যাপশনে লিখছেন, তিনি নির্দিষ্ট ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে দেখা যায়। সংঘর্ষ এড়াতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। দেখা যায়, দুই পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি ও লোহার পাইপ। এ সময় ইট-পাটকেল ছুড়তেও দেখা যায় তাদের। অনেকের মাথায় হেলমেট। প্রতক্ষদর্শীরা জানান, দুই পক্ষের ধাওয়া পাল্টা- ধাওয়ার ফলে মাদরাসা শিক্ষা বোর্ডের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com