প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
এবার সাবেক এক প্রেসিডেন্টের মৃত্যুদন্ডের রায়, জেনে নিন নাম
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) আদালত তাদের বিরুদ্ধে এ রায় দেন।
সিরিয়ায় প্রায় ১৪ বছর ধরে চলা সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যুর ঘটনায় করা মামলায় এ সাজা দেওয়া হয়েছে। একই মামলায় দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
২০১১ সালে দারায় সরকারবিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই দমন-পীড়ন থেকেই পরবর্তী সময়ে সিরিয়ায় ব্যাপক বিদ্রোহ ও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় আতেফ নাজিবকে।
কারাবন্দিদের পোশাক পরা নাজিবকে এ সময় একটি খাঁচার মধ্যে রাখা হয়। পরে বিচারক তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনান। ২০১৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশের পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর থেকে তারা রাশিয়াতেই অবস্থান করছেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com