প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এতে সাময়িকভাবে জনজীবন ও নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com