প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
বিএনপির এক নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে বিএনপির এক নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ওই নেতার নাম আব্দুল হাকিম মুন্সি। তিনি চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি পদে ছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আব্দুল হাকিম মুন্সি দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন। এসব অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের স্বার্থ রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আব্দুল হাকিম মুন্সির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ভবিষ্যতে তার বিষয়ে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে নেওয়া হবে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com