প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় নিজ বাড়ি থেকে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
গাইবান্ধায় নিজ বাড়ি থেকে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার তার শোবার ঘর থেকে ৪০টি ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গাইবান্ধায় নিজ বাড়ি থেকে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক এনামুল হক জানান, সোমবার বিকালে ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামের নিজ বাড়ি থেকে ছাইদার রহমানকে গ্রেপ্তার করা হয়।
৫৭ বছর বয়সী ছাইদার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও টিয়াগাছা ভবানীপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। এনামুল বলেন, “গোপন সংবাদে ছাইদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শোবার ঘর থেকে ৪০টি ইয়াবা জব্দ এবং তাকে গ্রেপ্তার করা হয়।” এ ঘটনায় ছাইদারের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা করা হয়েছে এবং তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ইউপি সদস্য ছাইদার রহমানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com