প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
মির্জা ফখরুল ও সালাহউদ্দিনকে নিয়ে আপত্তিকর পোস্ট
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একাধিক মন্ত্রী ও উপদেষ্টার ছবি বিকৃত করে ফেসবুকে আপত্তিকর ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আল মামুন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, আল মামুন তার ফেসবুকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছবি বিকৃত করে পোস্ট করেন। প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, এবার ময়মনসিংহে যুবক গ্রেপ্তার সালাহউদ্দিন আহমদ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি যোগ করে আপত্তিকর ও উসকানিমূলক কথা লেখেন তিনি।
এ ঘটনায় জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা বাদী হয়ে সোমবার রাতে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২৬(১) ধারায় রুজু করা মামলায় রাতেই পুলিশ মামুনকে গ্রেপ্তার করে।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com