প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর হাসপাতালে আগুন
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়।
এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও এখনও পাওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com