প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
আবু সাঈদ হত্যা: মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
আদালত পলাতক আসামী মশিউর ও আসাদুজ্জামান কে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ক্ষতিপূরণ এবং অন্যান্য আইনানুগ শাস্তি প্রদান করেছেন। এই রায়টি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের হত্যার ঘটনায় নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com