প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ মানতে নারাজ নেতানিয়াহু, ফের শুরুর ইঙ্গিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক চুক্তি যুদ্ধের সমাপ্তি নয়; বরং এটি ভবিষ্যৎ পদক্ষেপের প্রস্তুতির অংশ মাত্র। চুক্তি ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইসরায়েল বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং বর্তমানে ইরান আগের চেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।
আর ইরানের দুর্বলতা থেকে ইসরায়েলের শক্তি এসেছে। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রমে বড় ধাক্কা দিয়েছে এবং বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও কারখানায় হামলা চালিয়েছে। পাশাপাশি, দেশটির আর্থিক নেটওয়ার্ক, ইস্পাত ও অস্ত্র কারখানাও লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব সামরিক অভিযানে ইরানের নৌ ও বিমান সক্ষমতার কিছু অংশ ধ্বংস করা হয়েছে এবং হিজবুল্লাহর ওপরও বড় আঘাত হানা হয়েছে। তবে এসব দাবি সত্ত্বেও নেতানিয়াহু স্বীকার করেন, ইরান থেকে হুমকি এখনো পুরোপুরি শেষ হয়নি।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com