প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের দল
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আগামী ১৬ এপ্রিল চীন সফরে যাচ্ছে ২০ সদস্যের প্রতিনিধিদল। এর মধ্যে বেশ কয়েকজন সরকারদলীয় এমপিও রয়েছেন। এরই মধ্যে বিএনপির অফিসিয়াল প্যাডে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নামের তালিকা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের কাছে পাঠিয়েছেন। চীন সফরে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা (জনপ্রশাসন মন্ত্রণালয়) মো. ইসমাইল জাবিহুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা নাজমুল হক নান্নু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন ও বেবী নাজনীন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি ও হাবিব-উন-নবী খান সোহেল, দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল ও মো. মুস্তাফিজুর রহমান বাবুল এমপি।
তালিকায় আরও আছেন সাবেক এমপি রাশেদা বেগম হীরা, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান এমপি, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান এমপি, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন এমপি, মানবাধিকার সংগঠন মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক যুগ্ম মহাসচিব কামাল আনোয়ার আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর এপিএস মো. ইউনুস আলী ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। গত বছরের ২৪ ফেব্রুয়ারি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মঈন খানের নেতৃত্ব ২২ সদস্যের একটি প্রতিনিধিদল সেদেশ সফর করে।
প্রতিনিধিদলে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com