প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬
লেবাননের সঙ্গে আলোচনায় রাজি ইসরাইল, তবে
লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যত তাড়াতাড়ি সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। তবে লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন তিনি।
নেতানিয়াহু বলেন, লেবানন থেকে সরাসরি আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে। আলোচনার জন্য যুদ্ধবিরতির শর্ত দিয়েছে লেবানন। ইসরাইলের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো তা মেনে নিলেও কোনো যুদ্ধবিরতি হবে না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা হবে বলে জানান নেতানিয়াহু।
গত কয়েক ঘণ্টায় লেবাননে সামরিক অভিযানের গতি কমেছে। বুধবারের হামলার পর থেকে বৈরুতে বড় আকারের আর কোনো হামলা হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরাইল।
সূত্র: আল জাজিরা
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com