প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার নতুন বার্তা
যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে শোচনীয়ভাবে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। মোজতবা খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে শোচনীয়ভাবে পরাজিত করতে প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী।
এদিকে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সেখানে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ গোলাগুলির শিকার হয়েছে বলে জানা গেছে। ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অন্যদিকে, যেকোনো সময় মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।
রোববার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘যেকোনো মুহূর্তে’ যুদ্ধ পুনরায় শুরু হতে পারে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com