প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ
জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর প্রক্রিয়া এক ধাপ এগিয়েছে। প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। শুনানিতে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানান।
এ মামলায় আসামি পক্ষের শুনানি আগামী ২৩ এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। এ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এছাড়া আসামির তালিকায় তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানও রয়েছেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com