প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
জারিকৃত আদেশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কামরুজ্জামান রিয়াদ সরকারের ওপর হামলার প্রতিবাদে একই সময় ও একই স্থানে বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, মাইক বা শব্দযন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র এবং ৫ বা ততধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাচলও নিষিদ্ধ করা হয়। বিজ্ঞাপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেহ আদেশ অমান্য করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয়। আদেশে আরও উল্লেখ করা হয়, ১৪৪ ধারার নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
তারাকান্দা থানার ওসি মো. তানভীর আহম্মেদ জানান, দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, তারাকান্দা বাসস্ট্যান্ডসহ এর আশপাশ এলাকায় বিএনপির দুই গ্রুপ একই সময়ে বিক্ষোভ মিছিল ঘোষণা করে।
এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com