প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
ত্রিনিদাদে কবরস্থানে ৫০ শিশুসহ ৫৬ মরদেহ উদ্ধার
ক্যারিবীয় দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোবাগোর একটি কবরস্থান থেকে ৫০ শিশুসহ মোট ৫৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। দেশটির পুলিশ সার্ভিস (টিটিপিএস) এক বিবৃতিতে জানায়, মরদেহগুলো ত্রিনিদাদ দ্বীপের কুমুতো শহরে পাওয়া গেছে। এটি রাজধানী পোর্ট অব স্পেন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি অবৈধভাবে বেওয়ারিশ মরদেহ ফেলে দেওয়ার ঘটনা হতে পারে। ছয় প্রাপ্তবয়স্কের মধ্যে পাঁচজনের মরদেহে পরিচয়সংবলিত ট্যাগ পাওয়া গেছে। এদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এছাড়া দুটি মরদেহে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার চিহ্নও রয়েছে। পুলিশ কমিশনার অ্যালিস্টার গেভারো এ ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে, দেশটিতে ২ মার্চ জারি হওয়া জরুরি অবস্থা নবায়ন করা হয়েছে।
এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে তল্লাশি ও গ্রেপ্তারের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। জরুরি অবস্থা নবায়নের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ববর্তী নিরাপত্তা ব্যবস্থার কারণে ২০২৪ সালের পর থেকে সহিংস অপরাধ কিছুটা কমেছে। তবে দেশজুড়ে অপরাধ এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com