প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ কি কথা হলো আসিফ মাহমুদের
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্ট রাজনৈতিক মহল মনে করছে, দুই নেতার এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা বহন করবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর লেখা একটি বই মুখপাত্র আসিফ মাহমুদের হাতে তুলে দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম সফরে এসে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ধারাবাহিকতায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে তার এ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, আসিফ মাহমুদ আজ দুপুরে চট্টগ্রামের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com