প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
বিরোধীদলীয় নেতার যে প্রস্তাব মেনে নিলেন প্রধানমন্ত্রী
বিরোধীদলীয় নেতার যে প্রস্তাব মেনে নিলেন প্রধানমন্ত্রী সংসদের কর্মকর্তা-কর্মচারিদের অতিরিক্ত ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তার এ দাবি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি বিরোধী দলীয় নেতা যে দাবি করেছেন আমি সেটা শতভাগ সমর্থন করছি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর চেয়ার দেখলে মনে হয় এখানে বসতে আরাম কিন্তু বসলে তপ্ত আগুনের মত তাপ লাগে। সংসদ অধিবেশনে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে শহীদদের স্মরণ করেছেন।
তারেক রহমান বলেন, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে ৭১ সালে যারা শহীদ হয়েছেন তাদেরকে। সেই সঙ্গে স্মরণ করছি যারা ১৩ সালের ৫ মেতে শহীদ হয়েছেন তাদেরকে।
এর আগে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন। ডা. শফিকুর রহমান বলেন, আমি সব অন্যায়ের বিচার চাই।
যারা আমাদের ওপর অবিচার করেছেন তাদের বিচার চাই। সেই সঙ্গে ওসমান হাদি হত্যারও বিচার চাই।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com