প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
তেলের দাম আরও বাড়ল
এশিয়ার বাজারে তেলের দাম আরও বেড়েছে। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। শুক্রবার (৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ‘উসকানিহীন’ হামলা প্রতিহত করা হয়েছে। এসব হামলার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযানের ব্যবহার। মার্কিন নৌজাহাজগুলো উপসাগর ছেড়ে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আত্মরক্ষার্থে পাল্টা হামলাও চালানো হয়েছে। সকালবেলার লেনদেনে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।
যদিও সেশনের শুরুতে দাম ২ শতাংশেরও বেশি বেড়েছিল। যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে গত ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন তিনি।
গভীর সমুদ্রে ছিনতাই করা জাহাজ ছেড়ে পালাল দস্যুরা হামলার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো চলছে এবং ওয়াশিংটনের দাবি আগের মতোই রয়েছে। তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তিনি বলেন, আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। তবে তাদের বুঝতে হবে, যদি চুক্তি না হয়, তাহলে তাদের অনেক ভোগান্তির মুখে পড়তে হবে। আমার বিশ্বাস, তারা এই চুক্তি আমার চেয়েও বেশি চায়।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com