প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
ধর্ষণচেষ্টার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার
এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে (৬৪ )গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে মহেশপুর উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে। মামলার এজাহারে বলা হয়, রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরে গত ৫ মে মহেশপুরের সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ খালিশপুর বাজার এলাকায় এক ভাড়া বাসায় একজনকে খুঁজতে যান।
সেখানে গিয়ে গৃহবধূর স্বামীকে না পেয়ে সাজ্জাদ পানি খেতে চান। ওই গৃহবধূ ফ্রিজ খুলে পানি আনতে গেলে সাজ্জাদ তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এসে সাজ্জাদকে আটক করে। একপর্যায়ে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে অর্থ প্রদানের চেষ্টা করেন তিনি।
এ ঘটনায় গৃহবধূর স্বামী মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে সাজ্জাদ দুই লাখ টাকার একটি চেক দিয়ে ধর্ষণচেষ্টার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়ে পড়ে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com