প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
ব্রেকিংঃ রামিসা হত্যা মামলার রায় ঘোষণা
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা হয়েছে আজ রোববার (৭ জুন)।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণায় বিচারক মাসরুর সালেকীন বলেন, সব অপরাধের দ্বায় স্বীকার করেছে আসামি সোহেল রানা। হত্যার আগে রামিসাকে ধর্ষণ করে ধর্ষক সোহেল রানা। আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার স্বামী সোহেল রানাকে পালাতে সাহায্য করেছে।
রায়ে বিচারক আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনকেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com