দৈনিক প্রিয় টাইমস

জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না: মির্জা ফখরুল

প্রিয় টাইম
প্রিয় টাইম
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না: মির্জা ফখরুল

আসন্ন নির্বাচনে জামায়াত ৩০টি আসন চেয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত ৩০টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপূত হয়নি। জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না।

 তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক ‘এই সময়’ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা পিআর নিয়ে বিএনপিকে কোনো চাপে ফেলা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘পিআর-টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী বিএনপির কাছে ৩০টি আসনে ছাড় চেয়েছিল বলে দাবি করেছেন ।

 তিনি বলেন, বিএনপি সেই প্রস্তাবে সম্মত না হওয়ায় জামায়াত এখন আনুপাতিক প্রতিনিধিত্ব PR পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে বিএনপির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়, আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না। জবাবে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতেই ভোট হবে এবং কোনো অশান্তি হবে না। তিনি বলেন, মানুষ উৎসবের মতো করে ভোট দেবে। জামায়াতের পিআর পদ্ধতি ও এনসিপির গণপরিষদের নির্বাচন পদ্ধতির দাবি প্রসঙ্গে তিনি জানান, “জামায়াত ভোটে আসবে।

পিআর-টিআর নয়, মানুষ যে প্রচলিত পদ্ধতিতে ভোট বোঝেন, সেই পদ্ধতিতেই বাংলাদেশের ভোট হবে। জামায়াতও দেখবেন অংশ নেবে।” তিনি আরও বলেন, এনসিপিকে বিএনপি আর কোনো শক্তি বলেই মনে করে না, কারণ তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল, কিন্তু বিএনপি তাতে উৎসাহ দেখায়নি এবং একটি অনেক কম সংখ্যার কথা বলেছে, যা তাদের পছন্দ হয়নি। তিনি আশ্বাস দেন যে বিএনপি জামায়াতকে আর মাথায় উঠতে দেবে না। তিনি মনে করেন, জামায়াত যত বড় শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।

 পিআর পদ্ধতির দাবি মূলত বিএনপির ওপর চাপ সৃষ্টির একটি কৌশল। নির্বাচন বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের ওপর আস্থা আছে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পরিস্থিতি বদলেছে এবং ড. ইউনূস এখন সর্বোচ্চ সিরিয়াস। তিনি আন্তরিকভাবেই চান যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ১৫ জুন ২০২৬

জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com