ঢাকা    সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা    সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত

দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত

দেশের নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটতে চলেছে। প্রশংসনীয় এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন।

 বর্তমানে মিরাজ-শান্তরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫ + ৪০ ডলার) মোট ১১৫ ডলার পান। সেখানে নিগার সুলতানা জ্যোতিদের এখন পর্যন্ত সাকল্যে দেওয়া হচ্ছিল ৭৫ ডলার।

 বিসিবির নারী বিভাগ জানিয়েছে, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সবশেষ বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক সাফল্য থাকলেও, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল নারী ক্রিকেটাররা।

 ধীরে ধীরে এই ধারায় পরিবর্তন আসছে। এখন থেকে দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেমেয়ে সমান হবে বলে জানান বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫

featured Image

দেশের নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটতে চলেছে। প্রশংসনীয় এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন।

 বর্তমানে মিরাজ-শান্তরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫ + ৪০ ডলার) মোট ১১৫ ডলার পান। সেখানে নিগার সুলতানা জ্যোতিদের এখন পর্যন্ত সাকল্যে দেওয়া হচ্ছিল ৭৫ ডলার।

 বিসিবির নারী বিভাগ জানিয়েছে, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সবশেষ বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক সাফল্য থাকলেও, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল নারী ক্রিকেটাররা।

 ধীরে ধীরে এই ধারায় পরিবর্তন আসছে। এখন থেকে দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেমেয়ে সমান হবে বলে জানান বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com