দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত বিএনপির দুই নেতাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন, মো. মোস্তাফিজুর রহমান মামুন ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সদস্য ও মো. আমিনুল ইসলাম (বাদশা) শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরে তাদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মার্চ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। তাদের পুনরায় দলের কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
.png)
রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন