আবহাওয়া অধিদফতর আজ রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখি ঝড়ের সতর্কবার্তা দিয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
বার্তায় বলা হয়, আজ সকাল ০৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি/ঘণ্টা বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে।
এ সময় কালবৈশাখি ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
আবহাওয়া অধিদফতর আজ রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখি ঝড়ের সতর্কবার্তা দিয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
বার্তায় বলা হয়, আজ সকাল ০৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি/ঘণ্টা বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে।
এ সময় কালবৈশাখি ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আপনার মতামত লিখুন