ঢাকা    শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
ঢাকা    শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

কান্না ভালো না লাগায় গামছা পেঁচিয়ে নিজ সন্তানকে হত্যা, কারাগারে মা

নড়াইল সদর উপজেলায় নিজ শিশুর কান্না সহ্য না হওয়ায় নিজ সন্তানকে হত্যার অভিযোগ ওঠে আরিফা বেগমের বিরুদ্ধে। আদালতে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করার দায় স্বীকার করে জবানবন্দি দেন মা আরিফা বেগম (২১)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পরে নড়াইল সদর আমলি আদালতের বিচারক মো. মারুফ হাসান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। নিহত শিশু তাবাসুম নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মিয়ার মেয়ে।

 এর আগে মায়ের বিরুদ্ধে ৩ মাসের কন্যাসন্তানকে হত্যার অভিযোগে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞেসাবাদের জন্য শিশুর মাকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা বেগম বুধবার রাতের খাবার খেয়ে তার কন্যাশিশু তাবাসসুমকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। 

পরেরদিন সকাল সাড়ে ৭টার দিকে এলাকায় খবর ছড়িয়ে পড়ে— আরিফা তার কন্যাশিশুকে গামছা পেঁচিয়ে হত্যা করেছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন, সে মারা গেছে। পরে তারা পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে পুলিশ এসে কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান এবং মা আরিফাকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে নিয়ে যান। 

আরিফা বেগমের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সাড়ে তিন মাসের তাবাসসুম জন্মের পর থেকেই অনেক কান্নাকাটি করত। তাকে সামলানোর জন্য মা আরিফা বাদে আর কেউ ছিল না।

শিশুটিকে সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে আরিফা। সেই যন্ত্রণা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শিশুটিকে কোলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে আরিফা।’

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

কান্না ভালো না লাগায় গামছা পেঁচিয়ে নিজ সন্তানকে হত্যা, কারাগারে মা

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

নড়াইল সদর উপজেলায় নিজ শিশুর কান্না সহ্য না হওয়ায় নিজ সন্তানকে হত্যার অভিযোগ ওঠে আরিফা বেগমের বিরুদ্ধে। আদালতে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করার দায় স্বীকার করে জবানবন্দি দেন মা আরিফা বেগম (২১)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পরে নড়াইল সদর আমলি আদালতের বিচারক মো. মারুফ হাসান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। নিহত শিশু তাবাসুম নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মিয়ার মেয়ে।

 এর আগে মায়ের বিরুদ্ধে ৩ মাসের কন্যাসন্তানকে হত্যার অভিযোগে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞেসাবাদের জন্য শিশুর মাকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা বেগম বুধবার রাতের খাবার খেয়ে তার কন্যাশিশু তাবাসসুমকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। 

পরেরদিন সকাল সাড়ে ৭টার দিকে এলাকায় খবর ছড়িয়ে পড়ে— আরিফা তার কন্যাশিশুকে গামছা পেঁচিয়ে হত্যা করেছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দেখেন, সে মারা গেছে। পরে তারা পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে পুলিশ এসে কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান এবং মা আরিফাকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে নিয়ে যান। 

আরিফা বেগমের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সাড়ে তিন মাসের তাবাসসুম জন্মের পর থেকেই অনেক কান্নাকাটি করত। তাকে সামলানোর জন্য মা আরিফা বাদে আর কেউ ছিল না।

শিশুটিকে সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে আরিফা। সেই যন্ত্রণা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শিশুটিকে কোলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে আরিফা।’

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com