ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে কঠিন শর্ত দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। তবে তার সংক্ষিপ্ত বক্তব্যে পুরো পরিস্থিতি স্পষ্ট হয়নি। ভ্যান্স জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে।

এই থেকে ধারণা করা হচ্ছে যে, বড় ও সংবেদনশীল বিষয় নিয়েই কথা হয়েছে। তিনি দাবি করেন, এই পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি তৈরির সক্ষমতা ধ্বংস করতে পেরেছে যুক্তরাষ্ট্র।

 কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ওয়াশিংটনের অবস্থানেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। আগে যেখানে ইরানকে 'পারমাণবিক সমৃদ্ধকরণ' কার্যক্রম বন্ধ করতে বলা হতো। সেখানে এখন যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ভবিষ্যতে এমন কর্মসূচি শুরু করার চিন্তাও না করে। বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের আরও কঠোর অবস্থানের ইঙ্গিত।

ভ্যান্স তার বক্তব্যে একটি 'চূড়ান্ত প্রস্তাব'-এর কথাও উল্লেখ করেন। যদিও সেই প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে তিনি ইঙ্গিত দেন যে, এটাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া শেষ প্রস্তাব। তার ভাষায়, এটি অনেকটাই 'প্রস্তাব মেনে নাও, না মানলে আলোচনা শেষ' ধরনের প্রস্তাব।

তবে এখনও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। সামান্য সুযোগ খোলা আছে বলে মনে করা হচ্ছে। এখন পরিস্থিতি কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়ার ওপর। অন্যদিকে, আলোচনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মায়ামিতে একটি ইউএফসি ম্যাচে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রীও সেখানে ছিলেন বলে জানা গেছে। ভ্যান্স জানান, তিনি প্রেসিডেন্টসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তবে পরিস্থিতি সরাসরি হোয়াইট হাউস থেকে পর্যবেক্ষণ করা হচ্ছিল না।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে কঠিন শর্ত দিল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com