ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ঢাকা    সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
দৈনিক প্রিয় টাইমস

উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়া হবে : ট্রাম্প

ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালাকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রায় ২১ ঘণ্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর ট্রাম্প এই হুমকি দিলেন।

ফক্স নিউজকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি। তাদের পুরো জ্বালানি ব্যবস্থা, প্রতিটি প্ল্যান্ট, এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো দখল করে নিতে পারি, যা একটি বিশাল ব্যাপার। এদিকে, হরমুজ প্রণালি নিয়ে নতুন হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনায় অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। তুরস্কের সুন্দরী নারীকে ঘিরে উগান্ডার সেনাপ্রধানের মন্তব্য, মুহূর্তেই তোলপাড় প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে টোল দিয়ে হরমুজ প্রণালিতে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।

 তিনি আরও বলেন, মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক জলসীমায় সেই জাহাজগুলোকে আটকে দিতে যেগুলো ইরানকে টোল দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরান যে মাইন বসিয়েছে, সেগুলো ধ্বংস করার কথাও জানান তিনি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যে ইরানকে টোল দেবে সে নিরাপদে চলতে পারবে না। আর ইরান যদি মার্কিন বা অন্য কোনো জাহাজে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে। খুব শিগগিরই এই অবরোধ শুরু হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়া হবে : ট্রাম্প

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com