দৈনিক প্রিয় টাইমস

এবার পে-স্কেল কার্যকর করা নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অবশ্যই কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 অর্থমন্ত্রী বলেন, বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমার প্রবণতা তৈরি হয়। কারণ আয়-ব্যয়ের চাপ কমলে অনৈতিক কাজে জড়ানোর ঝুঁকি তুলনামূলকভাবে কমে যায়। এটি শুধু বাংলাদেশে নয়, অনেক দেশেই বাস্তবতা বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ ১১ বছর ধরে পে স্কেল না হওয়ায় তারা আর্থিক চাপে রয়েছেন। এদিকে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই এই বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল প্রণয়ন ও ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সেখানে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।

 অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা সময়ের দাবি। সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

রোববার, ১৪ জুন ২০২৬

এবার পে-স্কেল কার্যকর করা নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অবশ্যই কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 অর্থমন্ত্রী বলেন, বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমার প্রবণতা তৈরি হয়। কারণ আয়-ব্যয়ের চাপ কমলে অনৈতিক কাজে জড়ানোর ঝুঁকি তুলনামূলকভাবে কমে যায়। এটি শুধু বাংলাদেশে নয়, অনেক দেশেই বাস্তবতা বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ ১১ বছর ধরে পে স্কেল না হওয়ায় তারা আর্থিক চাপে রয়েছেন। এদিকে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই এই বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল প্রণয়ন ও ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সেখানে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।

 অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা সময়ের দাবি। সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করছে।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com