জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার (১৬ জুন) জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে তার কার্যকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন। এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ অবৈতনিক হবে।
আফরোজা আব্বাস হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতি উপদেষ্টা মির্জা আব্বাসের (এমপি) স্ত্রী। বর্তমানে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
_1.png)
বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন