দৈনিক প্রিয় টাইমস

সড়ক দুর্ঘটনায় আহত রাশেদ খান

সড়ক দুর্ঘটনায় আহত রাশেদ খান

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক ও বর্তমানে ছাত্র ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতি রাশেদ খান (৩০)।

 মঙ্গলবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে শহরের উপশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে শহর থেকে মণিহারের দিকে যাওয়ার পথে উপশহর এলাকায় রাশেদ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

 এতে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট মিল্টন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রাশেদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রাশেদের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তার একটি হাড় ভেঙে গেছে।

দুপুরে রাশেদ খান নিজেই জানান, ভাঙা হাড়ের চিকিৎসার জন্য বিকেলে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। রাশেদ খানের বাড়ি যশোর শহরতলির ধর্মতলা কদমতলার মোড় এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি যশোর জেলা সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

 বর্তমানে তিনি ছাত্র ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতির দায়িত্বে রয়েছেন। এদিকে আহত রাশেদকে দেখতে যশোর জেনারেল হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

 তিনি রাশেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক নার্গিস বেগম দুর্ঘটনায় আহত এই জুলাইযোদ্ধার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত রাশেদ খান

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com