দৈনিক প্রিয় টাইমস

শেখ হাসিনা প্রেস কনফারেন্সে জানালো দেশে আসার সম্ভাব্য তারিখ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে এখন আর কোনো কূটনৈতিক লাভ-লোকসানের বিষয় নেই। তার দাবি, ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে আগ্রহী নয়। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, “আমরা শুনলাম, ডিসেম্বরে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে চান।

আমার মনে হয়, এটি কোনো নির্ভরযোগ্য ঘোষণা নয়। আমাদের ধারণা, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি ভারত সরকারের যোগসাজশে হয়েছে এবং একই সঙ্গে মনে হচ্ছে ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না।” তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাংলাদেশ সরকার ভারতের কাছে বারবার অনুরোধ জানিয়ে এসেছে, যাতে শেখ হাসিনা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। বর্তমান সরকারও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এনসিপির এই মুখপাত্রের ভাষ্য, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও এ বিষয়টি তুলে ধরা হয়েছে। “তিনি যদি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, তাহলে বাংলাদেশে এটি এমন বার্তা দেয় যে, ভারতের ইন্ধনে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হচ্ছে,” বলেন আসিফ মাহমুদ।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রিয় টাইমস

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

শেখ হাসিনা প্রেস কনফারেন্সে জানালো দেশে আসার সম্ভাব্য তারিখ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে এখন আর কোনো কূটনৈতিক লাভ-লোকসানের বিষয় নেই। তার দাবি, ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে আগ্রহী নয়। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, “আমরা শুনলাম, ডিসেম্বরে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে চান।

আমার মনে হয়, এটি কোনো নির্ভরযোগ্য ঘোষণা নয়। আমাদের ধারণা, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি ভারত সরকারের যোগসাজশে হয়েছে এবং একই সঙ্গে মনে হচ্ছে ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না।” তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাংলাদেশ সরকার ভারতের কাছে বারবার অনুরোধ জানিয়ে এসেছে, যাতে শেখ হাসিনা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। বর্তমান সরকারও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এনসিপির এই মুখপাত্রের ভাষ্য, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও এ বিষয়টি তুলে ধরা হয়েছে। “তিনি যদি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন, তাহলে বাংলাদেশে এটি এমন বার্তা দেয় যে, ভারতের ইন্ধনে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হচ্ছে,” বলেন আসিফ মাহমুদ।

দৈনিক প্রিয় টাইমস

সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক
নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ
বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার
প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম
সম্পাদক : মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, নির্বাহী সম্পাদক : নূর হাসান আকাশ , বার্তা সম্পাদক : মেহেদী হাসান তালুকদার , প্রকাশক : মোহাম্মাদ আমিনুল ইসলাম .. বার্তা বাণিজ্য কার্যালয় : ২১৭ ফকিরাপুল প্রথম লেন,আরামবাগ,মতিঝিল । ঢাকা-১০০০। যোগাযোগ: +8801744552281 ইমেইল : newspriyotimes@gmail.com