বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সংসদ সদস্য যোগ দিচ্ছেন। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হচ্ছে বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন। সূত্র জানায়, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা রয়েছে। বর্তমানে মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আফরোজা খানম (রিতা)। তাকে খাদ্য অথবা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
অন্যদিকে আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পাশাপাশি জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার আলোচনা চলছে বলে সূত্র জানিয়েছে। এ ছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে বলে জানা গেছে।
এদিকে আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
_1.png)
শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন